1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের

২২৭ রানে অলআউট বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৪.৫৫ পিএম
  • ২০৮ Time View

মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। দিনের তৃতীয় সেশনে দ্রুত ৫ উইকেট হারালে ২২৭ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। ব্যাট হাতে আজ লিটন দাস-মুশফিকুর রহিমরা হতাশ করলেও দলে ফিরেই বড় ইনিংস খেলেছেন মুমিনুল হক। সেঞ্চুরি বঞ্চিত হলেও বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে ভর করেই মাঝারি সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৩৯ রানে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ফিরে গেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে অনড় ছিলেন মুমিনুল হক।

বাঁহাতি এ ব্যাটার খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। তবে শেষ বিকেলে অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৪ রানে ফিরে যান সাবেক এই টেস্ট অধিনায়ক। ফলে ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি মিসের আক্ষেপ থেকে গেল এই ক্রিকেটারের। মুমিনুল ছাড়া এদিন বলার মতো বড় রান করতে পারেননি আর কেউই।

মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা উইকেটে সেট হওয়ার পরেও ফিরেছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। শেষ টেস্টের মত ঢাকা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ নুরুল হাসান সোহান, করেছেন মোটে ৬ রান। অধিনায়ক সাকিব আল হাসানও

বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে, লাঞ্চ বিরতির পর ফিরে যান ১৬ রান করে।

মেহেদী হাসান মিরাজও আশা দিয়ে ফিরেছেন ১৬ রান করে। শেষ দিকে তাসকিন আহমেদ, খালেদ আহমেদরা ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়েন। ফলে ২২৭ রানেই থামতে হয় টাইগারদের। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট করে নিয়েছেন উমেশ যাদব এবং রবিচন্দন অশ্বিন। এছাড়া জয়দেব উনাদকাট নিয়েছেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com