1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমন্বিত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি “আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্কারের দৌড়ে ভারতের চার সিনেমা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১২.২২ পিএম
  • ২৪১ Time View

নতুন বছরের মার্চেই শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার উৎসব। এ প্রতিযোগিতার মঞ্চে লড়াই করতে এরই মধ্যে একাধিক ভারতীয় ছবি এন্ট্রি পেয়েছে।

অস্কার মার্চে অনুষ্ঠিত হলেও নতুন বছরের ২৪ জানুয়ারি নমিনেশনের অফিসিয়াল ঘোষণা হতে যাচ্ছে। তাই ছবি বাছাই করে নমিনেশন দিতে ব্যস্ত সময় পার করছে জুরি সদস্যরা।

অস্কারের মঞ্চে অন্য ছবিগুলোর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছে পরিচালক পাল নলিনের ‘ছেল্লো শো’ ২০২৩ সালের অস্কার পুরস্কারের আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে। ভারতীয় সিনেমার সেলুলয়েড থেকে ডিজিটালে আসার পথই এই ছবির বিষয়বস্তু। ছবির মুখ্য চরিত্র ৯ বছরের এক বালক, যার জীবন পুরোপুরি বদলে যায় প্রথমবার সিনেমা দেখার পর।

মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে হিট করে আরআরআর সিনেমাটি। ভারতীয় এ সিনেমাটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রীসহ নানা বিভাগের জন্য আবেদন জমা দেওয়া হলেও এসএস রাজামৌলির এ ছবি অস্কারে নমিনেশন পেয়েছে ‘বেস্ট সং’ বিভাগে নাটু নাটু গানটির জন্য। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। সিনেমাটিতে আরও দেখা যায়, আলিয়া ভাট এবং  অজয় দেবগানকে।

বাঙালি পরিচালক শৌনক সেনের ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’ও এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। দিল্লির প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা এরইমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মান ও পুরস্কার জিতেছে।

বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর ঋষভ শেট্টির ছবি ‘কানতারা’ এবার অস্কারের দৌড়েও শামিল হবে। দক্ষিণী এ সিনেমাটি সহ ভারতীয় এসব সিনেমা অস্কারের মঞ্চে সেরার লড়াইয়ে পুরস্কার জিতলে ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে এবারের অস্কার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com