1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

দুই ব্যাংকের ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৫.২০ পিএম
  • ২৮৯ Time View

দুই ব্যাংকের ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২১ ডিসেম্বর) ৮৪৮তম কমিশন সভায় বন্ড দুটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেওয়া বন্ড দুটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন হবে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ হাজার কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি। বন্ডগুলো আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড। এছাড়াও বন্ড দুটির কুপন রেট ৬ থেকে ৯ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডগুলো ইস্যু করা হবে। দুই বন্ডেরই প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

বিএসইসি জানিয়েছে, ট্রাস্ট ব্যাংক ও ইউসিবির দুই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স। আর ট্রাস্ট ব্যাংকের বন্ডের ইস্যু অ্যারেঞ্জার হিসাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ট্রাস্ট ব্যাংক নিজেদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। আর ইউসিবি টায়ার-২ শক্তিশালীর পাশাপাশি প্রচলিত ব্যবসায়ও বিনিয়োগ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com