1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টুইটারের সিইও’র পদ ছাড়ার ঘোষণা ইলন মাস্কের

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১১.১৭ এএম
  • ৩৪৫ Time View

সমালোচনার মধ্যে গত সোমবার অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে নতুন একটি জনমত জরিপ করেছিলেন। তিনি স্বপদে বহাল থাকবেন নাকি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর পদত্যাগ করা উচিত জানতে টুইটার ব্যবহারকারীর মধ্যে জরিপ চালান তিনি।

জরিপে দেখা গেছে, ১ কোটি ৭০ লক্ষাধিক মানুষ ভোট দিয়েছেন, যেখানে সাড়ে ৫৭ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এবং সাড়ে ৪২ শতাংশ মানুষ ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন।

এরপরই মাস্ক একদম চুপচাপ। ১ দিন টুইটে নতুন কোনো মন্তব্যও করেননি তিনি। এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।

ইলন মাস্ক টুইট করে বলেন, ‘দায়িত্ব নেওয়ার মতো কাউকে পেলে এ পদ থেকে পদত্যাগ করবো। আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিমে কাজ করবো।’

টুইটার কিনে নেওয়ার পর এই সামাজিক প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। তার মধ্যে গত কয়েকদিন আগে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তাঁর পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ এনে তাঁদের টুইটার থেকে বাদ দেন মাস্ক। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। তাঁর কড়া সমালোচনা করে জাতিসংঘ ও ইইউ। পরে ওই টুইটার অ্যাকাউন্টগুলো পুনর্বহাল করা হয়।

চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন বিশ্বের এই ধনকুবের। গত ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক নিজেই। দায়িত্ব নেওয়ার পরপরই টুইটারের শীর্ষ নেতাদের বরখাস্ত করেন তিনি। এরপর টিমের সদস্যদের নিয়ে টুইটারের সফটওয়্যার কোডসহ অন্যান্য বিষয়ে অনুসন্ধান শুরু করেন। ভেঙে দেন পরিচালনা পর্ষদও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com