1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫.৩৯ পিএম
  • ৩৬১ Time View

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে মঙ্গলবার (২০ ডিসেম্বর)। ডলারের মূল্য স্থিতিশীল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্ট কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে (এসপিআর) মজুদ বাড়ানোর পরিকল্পনা ঘোষণার পর দাম বাড়লো। তবে শীর্ষ তেল আমদানিকারক চীনে করোনা সংক্রমণের অনিশ্চয়তায় খুব একটা লাভ করতে পারেনি কোম্পানিগুলো।

বাংলাদেশ সময় দুপুর ১ টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল শূন্য দশমিক ২ শতাংশ বা ১৫ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৫ ডলার। এর আগের ধাপে বাড়ে ৭৬ সেন্ট।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শুন্য দশমিক ৪ ডলার বা ৩২ সেন্ট বেড়েছে ব্যারেলপ্রতি। এখন হয়েছে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৫১ ডলার। এর আগের ধাপে বাড়ে ৯০ সেন্ট। উভয়ের আগের চেয়ে ১ ডলারের বেশি বেড়েছে দাম।

যুক্তরাষ্ট্রের সংস্থাটি বলছে, এ পরিকল্পনার অংশ হিসাবে একটি পাইলট প্রোগ্রামের অধীনে ৩ মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল কিনবে তারা।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান চাহিদার সুস্পষ্ট লক্ষণগুলোর ওপর নির্ভর করে দাম বাড়বে।

ফরেন এক্সচেঞ্জ করপোরেশন (ওএএনডিএ) এর বিশ্লেষক এডওয়ার্ড মোয়া একটি নোটে বলেছেন, ‘অপরিশোধিত তেলের দাম কতটা বাড়তে পারে তার জন্য তেলের চাহিদা গুরুত্বপূর্ণ এবং আমরা চীনের বাজার পুনরায় সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে মিশ্র সংকেত দেখতে পাচ্ছি।’

সিএমসি মার্কেটের বিশ্লেষক তিনা তেং বলেন, চীন যখন মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছে, তখন সংক্রমণ বাড়ছে। ফলে এক ধরনের অনিশ্চয়তা তেলের বাজারে প্রভাব ফেলছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর ২০২২ সালে তেলের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। গত মার্চ মাসে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছায়। এর আগে ২০০৮ সালে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১৪৭ ডলারে উঠেছিল আন্তর্জাতিক বাজারে।

রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার পর ধীরে ধীরে তেলের উৎপাদন বাড়াতে শুরু করে এবং এশিয়ার ক্রেতারা তেল কেনা বাড়িয়েছে দেশটি থেকে। যার ফলে মস্কো ২০২৫ সালের শেষ পর্যন্ত মুনাফা করবে, বলছেন বিশ্লেষকরা।এদিকে, বেধে দেওয়া দরে এবার তেল কিনছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। ইইউ দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় সম্প্রতি। ব্যারেলপ্রতি এই তেলের দাম ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। যদিও তাদের যুক্তি আন্তর্জাতিক বাজারে দামের সমন্বয় বজায় রাখতে এমন উদ্যোগ। তবে অনেকে বলছেন, এর উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার তেল বিক্রি থেকে আয় হ্রাস করা।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com