1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

রংপুর সিটি ও গাইবান্ধার উপনির্বাচন সুষ্ঠু হলেই পরের উপনির্বাচনে যাবে জাপা

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৬.৫৭ পিএম
  • ৪৩২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচন (২৭ ডিসেম্বর) এবং গাইবান্ধা-০৫ আসনের নির্বাচন (৪ জানুয়ারি) সুষ্ঠু হলে পরবর্তী সব উপনির্বাচনেই জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে রংপুর সিটি ও গাইবান্ধা-০৫ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তী উপনির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ ডিসেম্বর) জাপার বনানী কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের এক যৌথসভায় সভায় এমন সিদ্ধান্তের কথা জানান চুন্নু।

জাতীয় পার্টি মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরো সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যৌথসভায়। এছাড়া আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মিঃ সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ.টি.ইউ.তাজ রহমান, নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জানারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি (অব.), মোঃ মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, নুরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, শেরীফা কাদের, রওশন আরা মান্নান এমপি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com