1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লেনদেনের শীর্ষেও মুন্নু সিরামিক

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৫.১৪ পিএম
  • ২১৫ Time View

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৯ ডিসেম্বর) কোম্পানিটির ৩৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটি ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, মুন্নু এগ্রো মেশিনারি, বসুন্ধরা পেপার, বেক্সিমকো ফার্মা, জেমিনি সী ফুড, বিডি অটোকার এবং মনোস্পুল পেপার।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৩টির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com