1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

অর্থমন্ত্রী: জিডিপি সাড়ে চার গুণ বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১০.৩৮ এএম
  • ৩৫৩ Time View

মাত্র ১০ বছরে ১৮৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে সারা বিশ্বে ১ম স্থান অর্জন করে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০০৮ সালে আমাদের জিডিপির আকার ছিল ৯১ বিলিয়ন ডলার। সেখান থেকে মাত্র ১৪ বছরে সাড়ে চার গুণ বেড়ে আজ জিডিপি দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন ডলার। ২০০৯ থেকে ২০১৯, দশ বছরে বাংলাদেশ ১৮৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে সারা বিশ্বে ১ম স্থান অর্জন করে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভৌগলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তার জীবদ্দশায় সমাপ্ত করে যাওয়ার সুযোগটি তিনি পাননি। জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, ২০০৮ সালে আমাদের জিডিপির আকার ছিল ৯১ বিলিয়ন ডলার। সেখান থেকে মাত্র ১৪ বছরে সাড়ে চার গুণ বেড়ে আজ জিডিপি হয়েছে ৪৬৫ বিলিয়ন ডলার। গত ১৪ বছরে প্রায় ২ কোটি ২৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৭৫ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে।

এসময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, সংসদ সদস্য আবুল হাসেম খান, জসিম উদ্দিন চৌধুরী, গোলাম সারোয়ার, ইলিয়াস মিয়া, সাজ্জাদ হোসেন ও জাহাঙ্গীর আলম রতন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com