1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

আফিফ-লিটনসহ আইপিএলের নিলামে ৪ বাংলাদেশি

  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৩.৪২ পিএম
  • ২১২ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৪ জন। এদিকে ৯৯১ জন নিবন্ধন করলেও মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম দেখা যাবে ২৩ ডিসেম্বরের নিলামে। যেখানে ভারতের ২৭৩ এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ১২৩ জন।

আইপিএল নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। তাদের ছয় জনের মাঝে বাদ পড়েছেন পেসার শরিফুল এবং স্পিনার নাসুম। নিলামের ২ নম্বর সেটে রয়েছেন সাকিব।

যেখানে তার সঙ্গী স্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন, জেসন হোল্ডার, ওডিন স্মিথ এবং সিকান্দার রাজা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। উইকেটকিপারদের নিয়ে গড়া তিন নম্বর সেটে রয়েছে লিটন। যার ভিত্তিমূল্য মাত্র ৫০ লাখ।

বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারের সঙ্গে একই সেটে আছেন টম ব্যান্টন, হেনরিখ ক্লাসেন, কুশল মেন্ডিস, ফিল সল্ট এবং নিকোলাস পুরান। পেসার তাসকিন আছেন ১৩ নম্বর সেটে। সেখানে আছেন দুশমন্থ চামিরা, কাইল জেমিসন, রাইলি মেরিডিথ, ব্লেসিং মুজারাবানি এবং সন্দীপ শর্মা।

চতুর্থ ক্রিকেটার হিসেবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া আফিফ রয়েছেন ২৯ নম্বর সেটে। অর্থাৎ অলরাউন্ডারদের চার নম্বর সেটে। যেখানে তরুণ এই অলরাউন্ডারের সঙ্গী টম কারান, ময়সেস হেনরিক্স, স্কট কুগেলিন, সিসান্দা মাগালা, ক্রেইগ ওভারটন, ডার্চি শর্ট, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়াল্লালাগে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com