1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

যে কারণে ঢাকায় আসছেন শ্রীলেখা

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ২৫৩ Time View

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিনেমার চেয়ে এখন অবশ্য ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিষয় নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। নতুন খবর হচ্ছে এবার ঢাকায় আসছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা বলেন, ‘আমার নিজের তৈরি করা ছবি নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকায়, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, ছবিটি আপনাদের দেখাতে পারব।’

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লিখেছেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।

শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।

২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয়দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com