1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

‘দে গোল’ গান নিয়ে আলোচনায় সাবেক স্পোর্টস রিপোর্টার

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭.২৫ পিএম
  • ২৪২ Time View

ফুটবল বিশ্বকাপ নিয়ে গান গেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সাবেক স্পোর্টস রিপোর্টার মনিরুজ্জামান মিন্টু। তার গাওয়া ‘দে গোল’ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

কাতারে অনুষ্ঠেয় এই ফুটবল বিশ্বকাপ নিয়ে সময়োপযোগী নিজের কথা ও সুরে দারুণ গেয়েছেন মিন্টু। বিশ্বকাপ আসর নিয়ে গান করা যেকোনো শিল্পীর জন্যই চ্যালেঞ্জিং। কারণ, এখানে স্পোর্টিং শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গানে স্পোর্টিং শব্দ ব্যবহার করেছেন অনেকটা মুনশিয়ানার সঙ্গে।

মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘আমি স্পোর্টস রিপোর্টার ছিলাম। এ ছাড়া গানটি লিখতে আমি বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে আলাপ করেছি, যাতে গানের কথায় পুরোপুরি স্পোর্টিং ফ্লেভার পাওয়া যায়।’

‘দে গোল’ গানের মিউজিক করেছেন আরিফ হাসান। মিউজিক ভিডিওর নির্দেশনায় ছিলেন একুশে টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ আবু হোরায়রা তামিম। মনিরুজ্জামান মিন্টু এর আগে ‘পদ্মা সেতু দিয়ে যাবো ঢাকা’ গান গেয়ে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া ‘তোরা গ্রামে চলে আয়’ ও ‘আমার প্রিয়া হারালো কোথায়’ গান গেয়ে একটা নিজস্ব ধারা তৈরি করেছেন।

বিএসপিএর সদস্য ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুজ্জামান মিন্টুর নিজস্ব ইউটিউব চ্যানেলের নাম ‘আমার গান এমএমএস’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com