1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ১০.৫০ এএম
  • ৩০৯ Time View
Salman-F-Rahman

প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের (ইউকে) ব্যবসায়ীদের রিসাইক্লিং শিল্পসহ বাংলাদেশের পরিবেশবান্ধব খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ যে অনুকূল পরিবেশ তৈরি করেছে তা থেকে যুক্তরাজ্যের উদ্যোক্তারা অনেক উপকৃত হতে পারেন।

বুধবার (৭ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সালমান এফ রহমান বলেন, রিসাইক্লিং শিল্পে বিশেষ করে পোশাক খাতে রিসাইক্লিং (পুনর্ব্যবহার) করার জন্য বাংলাদেশের বিপুল বিনিয়োগ প্রয়োজন।

বর্তমানে সারাবিশ্বে ব্যাপকভাবে আলোচিত পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ইএসজি ঝুঁকি ব্যবস্থাপনা এবং এসব সুযোগের দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।

তিনি বলেন, সরকার এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফা স্বদেশে ফেরত নেওয়ার বিষয়টিকে অনেক সহজ করেছে এবং এখন তালিকাভুক্ত কোম্পানির মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বাংলাদেশের পরিবেশবান্ধব ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের জন্য লাভজনক বিনিয়োগের সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অন্যান্য সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান ও ভারত ও ইন্দো প্যাসিফিক ওশান ডিরেক্টরেটের (এফসিডিও) পরিচালক বেন মেলর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com