1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কিশানের ডাবল সেঞ্চুরি

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫.৩০ পিএম
  • ২০৮ Time View

ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। যদিও উইকেটের দেখা পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে পঞ্চম ওভার পর্যন্ত। এরপর বাকি সময়টা ছিল শুধু ইশান কিশানের রাজত্ব।

মেহেদী হাসান মিরাজের করা লেন্থ ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শিখর ধাওয়ান। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করলেও ইম্পেক্ট ও হিটিং উইকেটের মধ্যেই।

ইনিংসের সপ্তম ওভারে বিরাট কোহলির ক্যাচ ছেড়েছেন লিটন। ব্যক্তিগত এক রানে তিনি মিরাজের বলে ফ্লিক করতে চেয়েছিলেন। তবে ব্যাটে-বলে ঠিকমতো না হলে তা চলে যায় শর্ট মিড উইকেটে। সেখানে ফিল্ডিং করা লিটন সহজ ক্যাচ নিতে পারেননি।

এদিকে শুরুতে দেখেশুনে খেললেও উইকেটে থিতু হয়েই হাতখুলে খেলেছেন ইশান কিশান। তিনি ৪৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরি পেতে তিনি খেলেছেন মাত্র ৮৫ বল। একপ্রান্তে কিশান যখন বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধোনা করছেন অন্যপ্রান্তে ধীরস্থির ব্যাটিং করেছেন কোহলি। তিনি হাফ সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন ৫৪ বল। এর খানিক বাদেই কিশান ব্যক্তিগত দেড়শো তুলে নেন ১০২ বলে। এর আগে অবশ্য সাকিব আল হাসানের হাতে একবার জীবন পেয়েছেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।

২০তম ওভারে মিরাজের বলে ওয়াইড লং অন দিয়ে উড়িয়ে মেরেছিলেন তিনি। যদিও ব্যাটে-বলে মেলাতে না পারলে সাকিবের চেষ্টায় বাউন্ডারিতে প্রায় ধরা পড়ে গিয়েছিলেন তিনি। এক হাতে ক্যাচ নেয়ার চেষ্টা করেন সাকিব এরপর বাঁহাতের বাহুতে লেগে ডান হাতের তালুতে জমা পড়ে বল। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বল ডানহাতের তালুতে জমা পড়ার আগে বল মাটি ছুঁয়ে গিয়েছিল। ফলে এ যাত্রায় বেঁচে যান কিশান।

একবার জীবন পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন কিশান। বাংলাদেশের কোনো বোলারকেই তিনি ছাড় দেননি। তাসকিন-সাকিব-এবাদত কেউই কিশানের ছক্কার হাত থেকে রেহাই পাননি। মাত্র ১২৬ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ভারতীয় ব্যাটার। তার ইনিংস জুড়ে রয়েছে ৯টি ছক্কা ও ২৪টি চারের মার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com