1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

মিলছে না বাসের দেখা

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১.৩৪ এএম
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বেশিরভাগ রুটের বাস বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসমুখী বা বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শনিবার সকালে ঢাকার গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, মহাখালী, শ্যামলী ও মোহাম্মদপুর ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে বাস না থাকায় অনেকে বাধ্য হয়ে মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

রামপুরা থেকে বিজয় নগর আসা খোরশেদ আলম বলেন, ‘অনেক সময় ধরে অপেক্ষা করছি। বাস না পেয়ে মোটরসাইকেলে আসতে হলো। খরচটা অনেক বেশি গেল, কিছু করার নেই।’

ধানমন্ডি থেকে পল্টনে আসা তানজিলা আমিন রিফা বলেন, ‘অফিসের উদ্দেশ্যে বের হয়ে বাসের জন্য প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে আছি। সরকার উদ্যোগের ঢাকা নগর পরিবহনও চলছে না। পরে বাধ্য হয়ে রিকশা দিয়ে আসতে হয়েছে। তুলনামূলক বেশি ভাড়ায় রিকশা নিতে হচ্ছে। অফিসে তো যেতেই হবে।’

এদিকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ঢাকা থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না, আবার ঢাকায় প্রবেশও করছে না। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দেখা যায় দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, বহু নাটকীয়তার পর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বেলা ১১টা থেকে সমাবেশ শুরু হবে। তবে অনুমতি পাওয়ার পর শুক্রবার বিকেল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। এতে করে মাঠ ছাড়িয়ে সড়কে নেমেছে নেতাকর্মীদের উপস্থিতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com