1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ২

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১.১২ এএম
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার সাভারে ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা শেষে তর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাসান ও টুটুল হাওলদার নামের দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ও মোরেলগঞ্জ উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। ঘাতক বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ‘নিহত হাসান একটি জুতা কারখানায় চাকরি করতেন। ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। আহত অবস্থায় হাসান ও তার বন্ধুকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।’

আপরদিকে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া ম‌্যাচে বাকবিতণ্ডায় জড়ায় তারা। খেলা শেষ হলে এক পর্যায়ে টুটলকে ছুরিকাঘাত করেন বাবুল হাওলাদার নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবুল শারীরিক প্রতিবন্ধী। ঠিকভাবে কথা বলতে পারে না। তার সঙ্গে নিহত টুটুলের আগে থেকে মনোমালিন্য ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের শুরু থেকেই বাকবিতণ্ডায় জড়ায় বাবুল ও টুটুল। একপর্যায়ে বাবুলের ছুরিকাঘাতে টুটুল নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com