মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের

কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২২১ Time View

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসনে রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে এবার কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চায় বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে শেষে এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, আমাদের যেহেতু নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই আমরা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চাই। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ সংযোজন করা হয়েছে। এখন দুটি মাঠই আমরা পর্যবেক্ষণ করতে যাবো। এরপর নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেব।

এদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরের প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, বৃহস্পতিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS