1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

২০ শতাংশ কম দামে সনি-স্মার্টের পণ্য পাবেন জিপি স্টার গ্রাহকেরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৭.০১ পিএম
  • ৪৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এখন থেকে গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা সনি-স্মার্টের সকল শোরুমে ২০ শতাংশ পর্যন্ত কম দামে যেকোনো পণ্য কিনতে পারবেন। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ, “সনি-স্মার্ট” নামে পরিচিত।

সম্প্রতি (সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২) গ্রামীণফোনের কর্পোরেট অফিসে এ উপলক্ষ্যে সনি-স্মার্ট এবং গ্রামীণফোনের মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠান হয়। এসময় সনি-স্মার্টের পক্ষে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর মহাব্যবস্থাপক (বিক্রয়) জনাব সারোয়ার জাহান চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক (বিপণন) জনাব আজাদ রহমান। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট, প্রিমিয়াম সেগমেন্ট মোহাম্মদ রেজওয়ান চৌধুরী এবং জিপি স্টার পার্টনারশীপ ম্যানেজার নাসার আহমেদ।

চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোন সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের সর্বোচ্চটা দিতে। সেইসব পার্টনারদেরকেই গ্রামীণফোন তাদের জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চায় যারা জিপি স্টার গ্রাহকদের জন্য সেরা অফার ও সেবা নিশ্চিত করতে পারবেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ (সনি-স্মাৰ্ট), দেশজুড়ে ১৫০টি আউটলেট-এর সেলস নেটওয়ার্ক নিয়ে জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হল।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের হেড অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট, প্রিমিয়াম সেগমেন্ট মোহাম্মদ রেজওয়ান চৌধুরী বলেন, “জিপি স্টার গ্রাহকরা আমাদের কাছে সবসময়ই অত্যন্ত গুরুত্ব বহন করে। আর তাদের কথা চিন্তা করেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের পার্টনার সংখ্যা সর্বোচ্চ পর্যায় নিয়ে যেতে। সেই লক্ষ্যেই আমরা সনি-স্মার্টের সঙ্গে চুক্তি করলাম। এর ফলে, আমাদের স্টার গ্রাহকরা দেশজুড়ে সনি-স্মার্টের যেকোনো আউটলেট থেকে সকল ব্র্যান্ডের সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করতে পারবেন।”

অনুষ্ঠানে সনি-স্মার্টের পক্ষ থেকে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে সনি-স্মার্ট। জি-৫ পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জন সনি-স্মার্টের মূল লক্ষ্য। জিপি স্টার গ্রাহকেদের জন্য সনি-স্মার্টের জি-৫ সেবা নিশ্চিতেই চুক্তিটি সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর মহাব্যবস্থাপক (বিক্রয়) জনাব সারোয়ার জাহান চৌধুরী বলেন, “সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাজারজাত করে ইতোমধ্যে গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। গ্রামীণফোনের সঙ্গে সনি-স্মার্টের চুক্তি হওয়ায়, দেশজুড়ে থাকা গ্রামীণফোনের মূল্যবান গ্রাহকেরা, বিভিন্ন অনুমোদনহীন উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় করে প্রতারিত হওয়ার আর কোনো সুযোগ থাকলো না। সেই সঙ্গে গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা সনি-স্মার্টের সকল অনুমোদিত শোরুমে সব ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ খুচরা মূল্য থেকে ২০ শতাংশ পর্যন্ত কম দামে কেনার বিশেষ সুবিধাও পাবেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com