1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে লংকাবাংলা সিকিউরিটিজ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১০.৪৩ এএম
  • ২১৯ Time View

দেশের শীর্ষ ব্রোকারহাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্যারেন্ট কোম্পানি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছে।

সূত্র অনুসারে, লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

অ-তালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেনের সুযেযাগ তৈরি করতে স্টক এক্সচেঞ্জে এটিবি চালু করা হচ্ছে। এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এটিবিতে তালিকাভূক্তির ক্ষেত্রে ন্যূনতম মূলধনের কোনো সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে।

অন্যদিকে এটিবিতে বিনিয়োগের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের সুযোগ উন্মুক্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com