1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ফের ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১১.০৪ এএম
  • ২৪০ Time View

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু’জন নিহত ও অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলে সোমবার সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার এই হামলার কারণে রাজধানী কিয়েভসহ দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এটি ‘নতুন ঢেউ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে, কিয়েভের কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছিল, পূর্ববর্তী হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎস্থাপনার কাজ মেরামতের পরই কেবল জরুরি ‘ব্ল্যাকআউট’ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com