1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

৪ হাজারের বেশি বিও বেড়েছে নভেম্বরে

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১১.০৩ এএম
  • ২৭৩ Time View

মন্দা পুঁজিবাজারেও থেমে নেই বিও হিসাব খোলার প্রবণতা। গত নভেম্বর মাসেও পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগকারী এসেছে। নভেম্বর মাসে পুঁজিবাজারে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৪ হাজারেরও বেশি।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নভেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৫৮ হাজার ৩১৩টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৫৩ হাজার ৩১৩টিতে দাঁড়ায়। অর্থাৎ নভেম্বর মাসে ৪ হাজার ৯৫৪টি বিও হিসাব বেড়েছে।

নভেম্বর মাসে পুরুষদের বিও ৩ হাজার ৮৩৭টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৭ হাজার ৬৩০টিতে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল  ১৩ লাখ ৮৩ হাজার ৭৯৩টিতে।

আর নভেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ৪টি বেড়ে চার লাখ ৫৩ হাজার ৩৪৯টিতে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫৩ হাজার ৩৪৯টিতে।

নভেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৩৩০টিতে। আর অক্টোবর মাসে কোম্পানি বিও ১১৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২১৭টিতে।

নভেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১৭ লাখ ৭৯ হাজার ২৮টি বিও হিসাব বেড়েছে। আর অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৯৯টিতে। অর্থাৎ দেশে অবস্থানকারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯২৯টিতে।

নভেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৮৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৫৫টিতে। অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ৪৩টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com