1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

দেশের প্রথম জেনারেটর টেস্টিং ল্যাব স্থাপন করল এনার্জিপ্যাক

  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৭.৪৯ পিএম
  • ৭২৪ Time View

দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) বাংলাদেশে প্রথম ও একমাত্র টেস্টিং ল্যাব স্থাপনের গৌরব অর্জন করেছে। অত্যাধুনিক ‘ইঞ্জি. খালেদা শাহরিয়ার কবির টেস্টিং ল্যাব’ এর মাধ্যমে এনার্জিপ্যাক এর গ্রাহকদের সর্বোচ্চ গুণগতমানের পণ্য ও সেবা প্রদান করতে পারবে। এ নিয়ে ২৯ জানুয়ারি অনলাইনের মাধ্যমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে এনার্জিপ্যাক অগ্রণী ভূমিকা পালন করছে তাই আমি তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।  টেকসই উন্নয়নে গবেষণার কোন বিকল্প নেই এবং এক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান”।

এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী নুরুল হুদা, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিখা রহমান, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  হুমায়ুন রশীদ এবং অন্যান্য অতিথিবৃন্দ। শিখা রহমান প্রকৌশলী খালেদা শাহরিয়ার কবিরের কন্যা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com