1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

বড়দিনের উৎসবে মেতেছে পশ্চিম তীর

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১২.২৩ পিএম
  • ৪৬৪ Time View

চোঁখ ধাঁধানো আতশবাজি আর মন মাতানো সব অনুষ্ঠানে নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে অধিকৃত পশ্চিম তীরে বেথেলহেম শহর। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় আয়োজিত হয়েছে বর্ণিল উৎসব। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উচ্ছ্বসিত পর্যটকরাও। এদিকে উৎসবের আমেজে সাজসাজ রব কলম্বিয়ার রাজধানী বোগোতায়।

পশ্চিম তীরে বেথেলহেম শহর ঢেকে গেছে বর্ণিল আলোর চাদরে। একের পর এক আতশবাজিতে সে সৌন্দর্য বেড়েছে বহুগুণে। শনিবার (০৩ ডিসেম্বর) অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম নেটিভিটি চার্চের বাইরে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় চমৎকার এক লাইটিং শোয়ের। শহরটির ম্যাঙ্গো স্কয়ারে বহু মানুষের সমাগমে জমে ওঠে উৎসব।

এ ছাড়া ৫২ ফুট লম্বা একটি ক্রিসমাস ট্রিকে আপাদমস্তক সাজানো হয় রংবেরংয়ের এলইডি লাইট দিয়ে। পাশাপাশি সান্তা ক্লজের পোশাক পড়ে ঘুরেও বেড়ান অনেকে। চলে স্টেজ পারফরমেন্স। মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার কারণে এবারের আয়োজনে আনন্দের মাত্রটা অনেক বেশি বলে জানান ঘুরতে আসা স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

উৎসবে আসা একজন পর্যটক বলেন, এখানে পরিবেশ খুব সুন্দর। কর্তৃপক্ষ পুরো শহরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। বাচ্চাদের জন্য এখানে খেলাধুলা ব্যবস্থা করা হয়েছে।

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক অস্থিরতায় আমরা সব সময় খুবই বাজে পরিস্থিতির মধ্যে থাকি। তবে এবার ডিসেম্বরে শুরু থেকে বেথেলহেম আমাদের মাঝে অনেক আনন্দ নিয়ে এসেছে।

বড়দিনের আমেজে সাজ সাজ রব কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও। আসন্ন বড়দিন উপলক্ষে শুক্রবার শহরটির বোটানিকাল গার্ডেনে আয়োজন করা হয়েছে চমৎকার এক প্রদর্শনীর। পাখি, ফুল, পাতা, মৌমাছিসহ নানা ধরনের জীবজন্তুকে লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com