1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

এ সপ্তাহের রাশিফল (৩-৯ ডিসেম্বর)

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১.১৯ পিএম
  • ৩৪০ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক ও সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। কর্মসংক্রান্ত যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রতিটি কাজ ধৈর্যের সঙ্গে সম্পন্ন করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বাস্তববাদী মানসিকতা বৃদ্ধি করুন। পারিবারিক সহানুভূতি ও সহনশীলতা বাড়বে। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় না দেয়াই ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহপ্রবণ মানসিকতা পরিহার করুন। কাজের জায়গায় আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। আর্থিক যোগাযোগ বাড়বে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ পাবেন। পারিবারিক জীবন আনন্দঘন হবে। প্রিয়জনদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক হবে। পেশাগত কাজে ধৈর্য একাগ্রতা বৃদ্ধি করুন, সফলতা পাবেন। হঠাৎ রেগে যাওয়ার প্রবতা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ বাড়বে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। কারো কারো কর্মসংক্রান্ত বিষয় শুভ। কারো আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। পেশায় সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। স্বাধীন পেশায় সফলতা পাবেন। মানসিক অস্থিরতা ও উদ্বিগ্নতা পরিহার করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পুরোনো কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক বিষয় আপনার জন্য ভালো। বৈদেশিক কর্মসংস্থান ও ভ্রমণ আপনার জন্য শুভ। কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। গবেষণামূলক কাজে সফলতা পাবেন। সামাজিক যোগাযোগ বাড়বে। পেশাগত জীবনে সম্মান পাবেন। আপনার সামাজিক পরিমণ্ডলে ভাবমূর্তি ইতিবাচক হবে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনার মনোবল চাঙা থাকবে। কোনো রকম সন্দেহের কারণে মানসিক কষ্ট পেতে পারেন। কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক অস্থিরতা কমবে। পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিভিন্ন পরিবেশ পরিস্থিতি নিয়ে মানসিক অস্থিরতায় থাকতে পারেন। কেউ কেউ চাকরিসংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন। তবে পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ ইতিবাচক হবে। যেকোনো বিষয় নিয়ে কৌশলী হলে ভালো হবে। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক দৃঢ়তা বাড়বে। কাজের মধ্যেই জীবনের অর্থ খুঁজে পাবেন। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাবেন। পেশাগত সফলতা পাবেন। পারিবারিক জীবনে মানসিক অস্থিরতা বাড়তে পারে। যানবাহন চলাচলে সাবধানে থাকতে হবে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক স্থিরতা বাড়াতে হবে। সৃজনশীল কাজগুলো আপনার জন্য শুভ। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। কর্মপরিবেশে বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে। চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। আপনার গৃহীত সিদ্ধান্ত ইতিবাচক হবে। আর্থিক যোগাযোগ বাড়বে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। মানসিক অস্থিরতা ও চাপ নিয়ন্ত্রণের জন্য কিছুটা সময় মৌন থাকুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। দাম্পত্য ও পারিবারিক বিষয় আপনার জন্য শুভ। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মানসিক চাপ অনুভব করবেন। স্নায়ুবিক দুর্বলতায় ভুগবেন। জীবনসঙ্গীর শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনার পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন। মানসিক প্রশান্তি পাবেন। অন্যের উপকার করার মানসিকতা বৃদ্ধি পাবে। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আত্মসচেতনতা বাড়বে। দাম্পত্য মতানৈক্য এড়িয়ে চলুন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। কোনো বন্ধুর সঙ্গে মতানৈক্য হতে পারে। স্বাধীন পেশায় জড়িতদের সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো শারীরিক-মানসিক সমস্যায় কষ্ট পেতে পারেন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com