1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

রাজশাহীর সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১১.১৯ এএম
  • ৩৬৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কেউ মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

এর আগে গত দুদিন ধরে তারা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছিল। সকাল ৬টায় সমাবেশস্থল পুলিশ উন্মুক্ত করলে তারা আসতে শুরু করে।

বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে উপস্থিত হয়েছেন। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সমাবেশস্থলসহ পুরো নগরীজুড়ে।

মাদ্রাসা মাঠে আসছেন। অনেকেই মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

উল্লেখ্য, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com