রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

২৪ ঘন্টায় করোনায় আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২০৬ Time View

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৪৩৩ জন মারা গেছেন। একই সময়ে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জনে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৭৬২ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ১ হাজার ৫২১টি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৩৬ জনের।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। একই সময়ে করোনা আক্রান্ত হন ২৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS