1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

গুলিস্তানে রেডজোনে দোকান বসানোয় পাঁচজনের জেল

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮.২৩ পিএম
  • ৩২৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স, গুলিস্তান হল মার্কেট থেকে গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গভবন এলাকা পর্যন্ত ঘোষিত ‘রেড জোনে’ আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের নেতৃত্বে সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে ৮ম দিনের মতো গুলিস্তান ‘রেড জোনে’ দিনব্যাপী এই অভিযান চালানো হয়।

অভিযানে হাঁটার পথ ও রাস্তা দখল করে দোকান দেয়ায় মোহাম্মদ  রুবেল, মাসুদ রানা, আরাফাত, সাকিব ও ফারুক নামের ৫ ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে মোহাম্মদ রুবেলকে ১৫ দিন এবং বাকি ৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়। সরকারি নির্দেশ অমান্য করে রাস্তা ও হাঁটার পথ দখল করে দোকান স্থাপন করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় ৫ ব্যক্তিকে এ জেল দেয়া হয়।

এ ছাড়াও এ সময় ৯ দোকানিকে ৯টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা এবং অভিযানকালে জব্দ মালামাল স্পট নিলামের মাধ্যমে ১ লাখ ৩ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এসব জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, গুলিস্তান এলাকায় ঘোষিত রেড জোনে ইতোমধ্যে আমরা আরও ৭ দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। তারপর কিছু অসাধু লোক আবারও হাঁটার পথ ও রাস্তা দখল করে সেখানে দোকান স্থাপন করেছে। তাই রেড জোনে হাঁটার পথে ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। রেড জোন দখলমুক্ত রাখতে মেয়রের নির্দেশনা মতো নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

অভিযানে অন্যান্যের মধ্যে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com