1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

কুমিল্লায় বিএনপির সমাবেশ

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৩১১ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসন ফাঁকা রেখে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর টাউনহল মাঠে কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এখন স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। কেন্দ্রীয় নেতারা এলে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুদিন আগে থেকেই সমাবেশস্থল টাউনহল মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। শনিবারও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লার দূরের উপজেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে আসেন। নেতাকর্মীদের ঢলে টাউনহল মাঠে তিল ধারণের ঠাঁই নেই। সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।

জেলার নাঙ্গলকোট থেকে আসা নুর হোসেন নামে এক যুবদলকর্মী বলেন, ‘বাংলার মানুষের অধিকার আদায়ে তিনদিন আগে কুমিল্লায় এসেছি। ভাতের অধিকার, বাঁচার অধিকার এবং স্বাধীনতার অধিকার নিয়ে বাড়ি ফিরে যাবো।’

চাঁদপুর জেলা বিএনপি নেতা আব্দুল কাদের বলেন, ‘শুক্রবার সকালে আমার নেতৃত্বে ১০ হাজার নেতাকর্মী এসেছে। আমরা সারা রাত সমাবেশস্থলেই কাটিয়েছি।’

এদিকে মাঠের পূর্বকোণে নেতাকর্মীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শতাধিক চিকিৎসক জরুরি স্বাস্থ্য সেবা দিচ্ছেন।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, ‘কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ। যা কুমিল্লার মাটিতে এর আগে কেউ দেখেনি। যার প্রমাণ আপনার শুক্রবার দুপুর থেকেই দেখেছেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com