1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

বিয়েবাড়ির ‘চা খেয়ে’ হাসপাতালে ১০

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১.৩৯ এএম
  • ৫৫৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে ‘কীটনাশক মেশানো’ চা খেয়ে বিয়েবাড়ির ১০ জন অসুস্থ হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজিপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রান্নাঘরে চায়ের পাতা রাখা পাত্রের পাশে কীটনাশকের পাত্র ছিল। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে কীটনাশক মেশানো হয়েছিল। আর ওই চা খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

কনের বাবা রফিকুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে নানা আয়োজন নিয়ে তাড়াহুড়ো চলছিল। সে মুহূর্তে অনিচ্ছাকৃতভাবে বাড়ির লোকজন চায়ের পাতা ভেবে কীটনাশক ঢেলে দিয়েছে হয়তো। এটা কেউ জেনে বুঝে করেনি। ভুলবশত হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com