1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

কাদের: অপেক্ষা করুন, তদন্তে সব বের হয়ে আসবে

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭.৩৬ পিএম
  • ২৫৩ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপেক্ষা করুন, তদন্তে সব বের হয়ে আসবে।

তিনি বলেন, বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, এখনো তারাই মদদ দিচ্ছেন। শায়খ আবদুর রহমান, বাংলাভাইকে সৃষ্টি করে হাওয়া ভবন থেকে তাদের ইন্ধন দেওয়া হতো। আর আমরা (আওয়ামী লীগ) জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গি দমনে লড়াই করছি।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাড়ে ৭ বছর পর জেলা স্টেডিয়ামে সম্মেলন আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বর মাসে খেলা হবে। খেলা হবে বিএনপির সঙ্গে, আন্দোলনে খেলা হবে। ভোট চোরদের সঙ্গে, জলিয়াতি, দুঃশাসন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, হাওয়া ভবন বানিয়ে যারা টাকা লুট করে বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আর তারা (বিএনপি) নাকি আমাদের বিরুদ্ধে খেলতে চায়। লক্ষ্মীপুরবাসী প্রস্তুত থাকুন, ডিসেম্বরকে কেন্দ্র করে অপশক্তি মাঠে নেমেছে। তাদের বিরুদ্ধে সবাই সজাগ থাকুন।

ফখরুল মিথ্যাচার করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুলের মুখে এতো মধু, কিন্তু অন্তরে বিষ। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। এগুলো ফখরুলদের সহ্য হয় না। প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে- ‘প্রধানমন্ত্রী নাকি বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে।’ প্রধানমন্ত্রী এমন কথা বলেনি, বৈশ্বিক পরিস্থিতিতে উনি বিশ্ব নেতাদের এখনই সর্তক হতে বলেছে। কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হবে- এমনটা প্রধানমন্ত্রী বলেননি। আমাদের ৩৬ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ আছে। ৬ মাসের ব্যবস্থা আছে। একটা দেশ চলার জন্য তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট।

তিনি বলেন, দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই। তার কাছে এ দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। তাই শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এম এ মমিন পাটওয়ারীসহ অনেকে।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com