1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

ঢাকা সফর বাতিল করলেন ল্যাভরভ

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৯.০০ পিএম
  • ৩১৮ Time View

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী সপ্তাহে তার নির্ধারিত ঢাকা সফর বাতিল করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তার ব্যস্ততার প্রেক্ষিতে এই সফর বাতিল করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো তাদের দূতাবাসের মাধ্যমে ঢাকাকে অবহিত করেছে যে, ল্যাভরভ ২৪ নভেম্বর এখানে ২২তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মিনিস্টারস কাউন্সিল (কম) এর বৈঠক অনুষ্ঠানকালে বাংলাদেশ সফর করতে পারছেন না।

ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠান চলাকালে মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমি বুঝতে পারি। তারা খুবই ব্যস্ত। যুদ্ধের কারণে তাদের কর্মকান্ড অনেকাংশে বেড়ে গেছে। হয়তো সে কারণেই তিনি (ল্যাভরভ) আসতে পারছেন না।’

তিনি আরো বলেন, তিনি (ল্যাভরভ) আমার সঙ্গে ফোনে কথা বলতে চান (ব্যক্তিগতভাবে সফর করার পরিবর্তে) এবং আমি রাজি হয়েছি।

মোমেন বলেন, তার কার্যালয় শুক্রবার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক যোগাযোগ মাধ্যমে ল্যাভরভের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছে ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঢাকার অবস্থান সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, বাংলাদেশ নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।

আইওআরএ-তে যোগ দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ এবং মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মস্কোর সঙ্গে জ্বালানি সহযোগিতার বিষয়টি মূলত দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় স্থান পাওয়ার আশা করা হচ্ছিল। 

১৫টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এতে রাশিয়ার প্রতিনিধিত্ব করবে তার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি।

আইওআরএ হলো একটি আন্তঃ-সরকার সংস্থা যার লক্ষ্য তার ২৩টি সদস্য রাষ্ট্র এবং ১০টি সংলাপ অংশীদারের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন জোরদার করা।

আইওআরএ সদস্য রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস ইউনিয়ন, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেলস, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউইএ) এবং ইয়েমেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com