1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

পেঁয়াজের দাম ৪ টাকা কমেছে

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.৩৩ পিএম
  • ২৭৪ Time View

এবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে তিন থেকে চার টাকা। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও পাইকারদের মধ্যে।

প্রতিদিন দুপুরের পর থেকেই বন্দরে প্রবেশ করতে থাকে আমদানি করা পেঁয়াজ বোঝাই ট্রাক। এসব পেঁয়াজ বিক্রি হয় বন্দর থেকেই।

রোববার (২০ নভেম্বর) বিকেলে বন্দরে গিয়ে দেখা যায়, অন্য দিনের তুলনায় পেঁয়াজের  আমদানি অনেকটাই কম। বন্দরে প্রতি কেজি ইন্দ্র জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৪  টাকা যা গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিক্রি হয়েছে ২৭  থেকে ২৮ টাকায়। তবে পেঁয়াজের দাম কমলেও পেঁয়াজের বিক্রি অনেকটাই কম বলে জানান পাইকাররা।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব আলী জানান, বিভিন্ন মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কমেছে। কারণ প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের কৃষকদের উৎপাদিত পাতা পেঁয়াজ বাজারে আসতে থাকে। এবারো বাজারে পাতা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে।

হিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ জানান, গেল সপ্তাহের ৬ কর্ম দিনে এ বন্দর দিয়ে ভারতীয় ১০৩ ট্রাকে তিন হাজার মেট্রিকটন পেয়াজ আমদানি হলেও চলতি সপ্তাহে প্রথম কর্মদিবসে আমদানি হয়েছে ১৪ ট্রাকে ৩৮০ মেট্রিকটন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com