1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১০.৪০ এএম
  • ২৪৫ Time View

বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট ফিরে পেলেন।

নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সে সময়। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে জন্য বন্ধ করে দেওয়া হয়। এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি জরিপ শুরু করেন ইলন মাস্ক। শুক্রবার (১৮ নভেম্বর) শুরু হওয়া জরিপে ফলোয়ারদের কাছে মতামত চান টুইটারের মালিক ইলন মাস্ক। এতে দেখা যায়, প্রায় ৬০ শতাংশ ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন।

পরে শনিবার (১৯ নভেম্বর) রাতে ইলন মাস্ক টুইটারে জানান, ট্রাম্পের পক্ষে মত দিচ্ছেন ফলোয়াররা। ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে। তিনি আরও লেখেন ‘ভক্স পপুলি, ভক্স দেই’ এর অর্থ দাঁড়ায় ‘মানুষের কণ্ঠ, ঈশ্বরের কণ্ঠস্বর’

ইলন মাস্কের এই জরিপে দেখা গেছে, শনিবার রাত পর্যন্ত ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ এবং বিপক্ষে মত দিয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ মানুষ। জরিপে ১ লাখ ৫০ হাজারের মতো মানুষের মতামত নেওয়া হয়।

এর আগে অ্যাকাউন্ট ফিরে পেতে টুইটার কর্তৃপক্ষকে আহ্বান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি অ্যাপও চালু করেছিলেন।

এদিকে, ২০২৪ সালে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। সে সময় ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।’

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com