1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

সিলেটে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫.৪১ পিএম
  • ৩৪৪ Time View

সিলেটে সকাল থেকেই বন্ধ রয়েছে থ্রি–জি ও ফোর–জি ইন্টারনেট সেবা। গ্রাহকেরা জানিয়েছেন সকাল ৯টার পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা। বিটিআরসির নির্দেশেই সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে তারা জানায়।

আজ শনিবার সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ শুরু হবে বেলা ২টায়। তবে সকাল থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। টু–জি নেটওয়ার্ক দেখাচ্ছে এবং গতি একেবারেই কম।

মোবাইল অপারেটর সূত্রগুলো জানায়, তারা কোনো সেবা বন্ধ করতে পারে না। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই তাদের সেবা বন্ধ রাখতে হয়। সিলেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থ্রি–জি ও ফোর–জি বন্ধের নির্দেশ পেয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকায় তাদের এ সেবা দুটি বন্ধ আছে।

এর আগে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মধ্যে শুধু চট্টগ্রাম বাদে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরের সমাবেশের সময় মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। শুধু টু-জি সেবা সচল ছিল। অবশ্য সমাবেশ শেষ হওয়ার পরপরই ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com