1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬৮৫

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.০০ পিএম
  • ২২৪ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২১৭ জন। একই সময় নতুন করে আরও ৬৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছল মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২২৬ জন। এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৮ হাজার ৪৭৭ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com