1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

একদিনে বিনিয়োগকারীদের সাড়ে ৪২ কোটি টাকা হাওয়া!

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৬৪ Time View

পুঁজিবাজারে বিনিয়োগ করা হয় মুনাফা তথা লাভের আশায়। বিশেষ করে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বরাদ্দ পেলে, তাতে কম-বেশি মুনাফা পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বলে মনে করেন বিনিয়োগকারীরা। গত ৫ বছরে পুঁজিবাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, তার একটি বাদে সব কোম্পানির আইপিওতে ভাল মুনাফা করেছেন বিনিয়োগকারীরা। তবে তাদের এই বদ্ধমুল ধারণা ভেঙ্গে দিয়েছে বুধবার তালিকাভুক্ত হওয়া গ্লোবাল ইসলামী ব্যাংক। লেনদেনের প্রথম দিনেই এই কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা লোকসানে পড়েছেন। তাদের বিনিয়োগ থেকে হাওয়া হয়ে গেছে ৪২ কোটি টাকা।

গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেনের তথ্য-পরিসংখ্যান পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

বহুল আলোচিত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্যে (Face Value) ১০ টাকা দরে ৪২ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রি করে। এর মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলন করা হয় ৪২৫ কোটি টাকা।

আজ বুধবার (১৬ নভেম্বর) দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয়। আর প্রথম দিনেই শেয়ারটি ১০ শতাংশ বা এক টাকা দর হারায়। দিন শেষে এই শেয়ারের মূল্য দাঁড়ায় ৯ টাকা।

শেয়ার প্রতি এক টাকা দাম কমে যাওয়ায় ৪২ কোটি ৫০ লাখ শেয়ারে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ তাদের বিনিয়োগকৃত অর্থ বা মূলধন থেকে ৪২ কোটি ৫০ লাখ টাকা হাওয়া হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  আজ গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু শেয়ারটির অভিহিত মূল্যের চেয়ে ২০ পয়সা কমে তথা ৯ টাকা ৮০ পয়সা দরে। আর এটি-ই ছিল শেয়ারটির সর্বোচ্চ দাম। বেশিরভাগ শেয়ার কেনাবেচা হয় ৯ টাকা দরে। দিনের শেষ লেনদেনটিও একই দামে হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে কোনো আইপিওর শেয়ারের দাম প্রথম দিনেই অভিহিত মূল্যের নিচে নেমে আসতে দেখা যায়নি। বরং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম তালিকাভুক্তির পর থেকে টানা কয়েকদিনে ১০ শতাংশ করে বেড়েছে। এর মধ্যে নাভানা ফার্মার শেয়ারের দাম বেড়েছে টানা ৮ দিন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম টানা ১৩ দিন ধরে বাড়ছে। এমন অবস্থায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের এমন আচরণে হতাশ হয়েছেন এর বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষকদের অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আইপিওর শেয়ারে বিনিয়োগ করা মানেই যে মুনাফার নিশ্চয়তা নয়, বিনিয়োগকারীদের সেটি বুঝা উচিত। এটি বুঝলে তারা যে কোনো কোম্পানির আইপিওতে অন্ধের মত বিনিয়োগ না করে কোম্পানির ভাল-মন্দ বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তাতে মন্দ বা দুর্বল কোম্পানির আইপিওর শেয়ার অবিক্রিত থাকলে (Under Subscribe) ওই আইপিও বাতিল হয়ে যাবে। তাতে ভাল কোম্পানি না হলে কেউ বাজারে আসার সাহস পাবে না। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উপরও চাপ কিছুটা কমে আসবে।

তবে তারা আইপিওতে আসার পর টানা শেয়ারের দাম বাড়ার প্রবণতাকে অস্বাভাবিক মনে করেন। তাদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে উদ্যোক্তা, প্লেসমেন্টধারী ও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগারীর যোগসাজশে এমনটি ঘটছে। তাই দেখা যায়, আইপিওর তিন মাস বা ছয় মাসপরে একটি কোম্পানির শেয়ারের দাম যেখানে থাকে, দুই বছর পর তার অর্ধেকও থাকে না। তখন সেকেন্ডারি বাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়ে বাজারবিমুখ হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com