1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারিতে ভাই, সেপ্টেম্বরে মা, এবার বাবা হারালেন মহেশ বাবু

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫.২৯ পিএম
  • ২৭০ Time View

কিছুদিন আগেই মাকে হারিয়েছিলেন দক্ষিণী সিনেমার সপারস্টার মহেশ বাবু। এবার বাবা দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা মেগাস্টার গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তিকেও হারালেন তিনি। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে মারা যান প্রবীণ এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

জানা যায়, গত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মহেশ বাবুর বাবা। সোমবার হৃদরোগে আক্রান্ত হলে ভোর সাড়ে ৩টার দিকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পুত্রবধূ নম্রতা শিরোদকরই শ্বশুরকে হাসাপাতালে ভর্তি করান। চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা আর হলো না।

পাঁচ দশক আগে সিনেমায় ক্যারিয়ার শুরু করেছিলেন গাট্টামনানেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি। ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন। ২০০৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন এই কিংবদন্তি অভিনেতা।

গত মে মাসেই নিজের ৭৯তম জন্মদিন পালন করেন কৃষ্ণ। রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন। পরে সাংসদও হন। রাজীব গান্ধী মৃত্যুর পর রাজনীতি থেকে সরে আসেন। তার মৃত্যুতে পরিবার এবং ঘনিষ্ঠ মহলে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মাতৃবিয়োগ হয়েছে মহেশবাবুর। মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন অভিনেতা। মা মারা যাওয়ার কয়েকমাস আগেই ভাই রমেশকেও হারান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com