1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

বিমানের সিটের নিচ থেকে ৫৬টি স্বর্ণবার জব্দ

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ২৫৮ Time View

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৫৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার যৌথ টিম বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা দল অভিযান শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের সিট নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫৬টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকরা ৫৬টি স্বর্ণবারের ওজন সাড়ে ছয় কেজি। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে বিজনেস ক্লাসের সিটে কোনো যাত্রী ছিল না।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার পাশপাশি কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com