বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

সুদের হারের সীমা ও ঋণ খেলাপি কমাতে জোর দিয়েছে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক বৈঠক শেষ হয়েছে। আইএমএফের সদস্যরা সুদের হারের সীমা, ঋণ খেলাপি কমাতে ব্যাংক পর্ষদ গঠনে সংস্কার ও রিজার্ভ গণনায় আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে জোর দেয়।

বৈঠকে উভয়দলের প্রতিনিধিরা নিজেদের পক্ষে দরকষাকষি করেছেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা কিছু ইস্যুতে দ্বিমত পোষণ করে নিজিদের মধে ব্যাখা উপস্থাপন করেছেন। কিন্তু ঋণের সুদের হারের সীমা নির্ধারণ, অভিন্ন একেচঞ্জ রেট, রিজার্ভ গণনা পদ্ধতি ও খেলাপি ঋণ কমাতে ব্যাংক পর্ষদ গঠনের আইনের সংস্কার প্রভৃতি পর্যায়ক্রমে বাস্তবায়ন প্রতিশ্রুতি দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকের বিষয়ে সংশ্লিষ্টরা জানান, আইএমএফ প্রতিনিধি দল সদস্য দেশ হিসাবে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচকের তদারকি করতে পারে। তারা গত জুলাইতেও এসেছিল। নিয়মিত তরকরকির ক্ষমতা রাখে আইএমএফ। তাদের মূল কাজ ঋণ মঞ্জুর বা অনুমোদন দেওয়া নয়। কিন্তু তাদের প্রতিবেদন ভাল না হলে ঋণ পাওয়া নিয়ে জটিলতা দেখা যায়। এজন্য সংস্থাটির প্রতিনিধি দলের প্রতিবেদনের প্রেক্ষিতে ৪ দশমিক ৫ বিলিয়ন ঋণের সিদ্ধান্ত নির্ভর করছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ অর্থসূচককে বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফের এর আগেও অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকে সেসব বৈঠকের বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে। আগামীকাল বুধবার (৯ নভেম্বর) এই প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে গভর্নরও উপস্থিত থাকবে। তখন বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS