মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৫ ভৈরবে পাদুকা কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিজ হাতে রাস্তা পরিষ্কার ও ডাস্টবিন স্থাপন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

যেসব এলাকায় ৬ দিন গ্যাস সরবরাহ বিঘ্ন হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য রোববার (৬ নভেম্বর) থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।

শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি মেরামতের জন্য রোববার (৬ নভেম্বর) থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীর দক্ষিণ অংশের আংশিক এলাকা- জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।

এছাড়া এসব এলাকাগুলোতে গ্যাসের অল্প চাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS