1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

পোশাক রপ্তানি বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১.৪১ পিএম
  • ২৪২ Time View

বিশ্ববাজারে বিদায়ী মাসে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানি বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অক্টোবরে পোশাক পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৩৬৭ কোটি ৮০ লাখ ১ হাজার ডলার।

২০২১ সালের অক্টোবর মাসে রপ্তানি হয়েছিল ৩৫৬ কোটি ১৭ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ আগের বছর অক্টোবরের তুলনায় ২০২২ সালের অক্টোবরে পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১১ কোটি ৬৩ লাখ ডলার। যা শতাংশের হিসেবে ৩ শতাংশ।

বিদায়ী এই মাসে পোশাক খাত থেকে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০৩ কোটি ৪৪ লাখ ৮ হাজার ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ কোটি ৬৪ লাখ ৭ হাজার ডলার কম রপ্তানি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে এই চিত্র দেখা গেছে।

ইপিবির তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে পোশাক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৯৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার ডলার। এর আগের তিন মাসে ছিল ১ হাজার ২৭ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার।

২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১ হাজার ২৬২ কোটি ১১ লাখ ৫ হাজার ডলার। সেই হিসাবে আগের বছরের একই সময়ে তুলনায় রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয়ে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪০৫ কোটি ৬১ লাখ ৪ হাজার ডলার। সেখানে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৩৯৫ কোটি ২৩ লাখ ৪ হাজার ডলার। অর্থাৎ ১০ কোটি ৩৮ লাখ ডলার কম রপ্তানি হয়েছে, শতাংশের হিসাবে যা দশমিক ৭৪ শতাংশ।

সার্বিক বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ও মুখপাত্র মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, ইপিবি ২০২২ সালের জুলাই-অক্টোবরের সর্বশেষ রপ্তানি তথ্য প্রকাশ করেছে। অক্টোবরে সামগ্রিক তৈরি পোশাক পণ্য রপ্তানি ৩ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এক বছরে রপ্তানি ৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম চার মাসে সামগ্রিক পোশাক পণ্য রপ্তানি ১৩ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে বছরওয়ারীভাবে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com