1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

চলে গেলেন ওয়ানডে ক্রিকেটের প্রথম উইকেট শিকারি

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ২৪০ Time View

ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ার সমৃদ্ধ হলেও অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন অ্যালান লয়েড থমসন। সেই ম্যাচে ওয়ানডে ক্রিকেটের প্রথম উইকেট শিকারি ছিলেন সাবেক এই ডানহাতি পেসার। সেটির জন্যই চিরকাল অমর হয়ে থাকবেন তিনি। অজিদের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলা থমসন ৭৬ বছর বয়সে মারা গেছেন।

১৯৭০-৭১ মৌসুমে সাত টেস্টের অ্যাশেজ সিরিজে ডাক পেয়েছিলেন থমসন। সিরিজের প্রথম দুই টেস্টে পার্থ এবং ব্রিসবেনে একাদশে সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ব্রিসবেনে ১ উইকেট নেয়া থমসন ৩ উইকেট পেয়েছিলেন পার্থে। তবে তৃতীয় টেস্টের দলে সুযোগ মেলেনি তার।

মেলবোর্ন টেস্টের একাদশে না থাকলেও সেখানে ইতিহাস গড়েন থমসন। বৃষ্টির কারণে মেলবোর্ন টেস্টে কোন বলই মাঠে গড়ায়নি। এমন অবস্থায় টেস্ট পরিত্যক্ত হলে দুই দলের সম্মতিতে ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেয়া হয়। ৮ বলে ওভার হওয়া ম্যাচটি ছিল ৪০ ওভারের। সেখান থেকেই শুরু হয় ওয়ানডে ক্রিকেটের।

৫ জানুয়ারিতে হওয়া সেই ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন থমসন। ডানহাতি এই পেসারের শট ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে উইকেট দিয়ে আসেন জেফ বয়কট। অস্ট্রেলিয়ার জয় পাওয়া ম্যাচে ৮ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন থমসন। খানিকটা অদ্ভুত অ্যাকশনে বোলিং করতেন ডানহাতি এই পেসার। যে কারণে ব্যাটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতেন। ১৯৬৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বিপক্ষে ভিক্টোরিয়ার হয়ে ১১ উইকেট নিয়েছিলেন থমসন।

ফ্রগি হিসেবে পরিচিত থমসন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচে ১৮৪ উইকেট নিয়েছেন। খেলোয়াড়ি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তিনি। ভিক্টোরিয়ার ফুটবল লিগে ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে থমসনের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com