1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বিএনপির চারবারের এমপি মসিউরের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ২৪৫ Time View

নিজ বাসায় নিঃসঙ্গ মৃত্যু হয়েছে চারবারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানের।

মঙ্গলবার (১ নভেম্বর) ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার বাসা থেকে দুপুর ১২টার দিকে অচেতন এই রাজনীতিককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বিএনপির এই নেতা ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

৭৪ বছর বয়সী মসিউর স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে আছেন। তারা ঢাকায় থাকেন। তার স্ত্রী মাহবুবা রহমান শিখা একজন আয়কর আইনজীবী। এই দম্পতির বড় ছেলে ইব্রাহীম রহমান চিকিৎসক, ছোট ছেলে শোয়াইব রহমান আইনজীবী। মেয়ের নাম শামীম রহমান শিমু।

গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের পর থেকে তিনি বাড়িতে একা ছিলেন।

নেতাকর্মীরা জানান, সোমবার বিকেলেই বুকে ব্যাথা উঠেছিল মসিউরের। একজন চিকিৎসককেও দেখিয়েছেন।

সকাল ৮ টার দিকে ব্যক্তিগত গাড়িচাকলকে বাসায় আসতে বলেন মসিউর। ৯ টার দিকে গাড়িচালক বাসায় গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে মই দিয়ে উপরে উঠে সোফায় অজ্ঞান অবস্থায় দেখতে পান তিনি।

বেলা ১২ টার দিকে এই বর্ষীয়ান রাজনীতিককে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক ছোঁয়া ইসরাইল তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপির এই নেতা রাজনীতির পাশাপাশি পরিবহন ব্যবসায় জড়িত ছিলেন। মাঝেমধ্যে ঝিনাইদহ এলে একাই আসতেন। কখনও কখনও তার স্ত্রীও আসতেন।

বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বিএনপির এই নেতাকে সমাহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com