মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটর সাইকেল শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা ১৭ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন, দেশবাসীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার ওমরাহ শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ বগুড়া-৬ শূন্য করল নির্বাচন কমিশন বাংলাদেশ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত

হত‍্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭০ Time View

সিলেটের সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলার ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বেলা ১১টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

এ তথ্য নিশিচ্ত করে আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার সময় জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে আসামি মো. কাশেম আলী (২২) ছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক ছিলেন।

২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ্ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন এবং ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS