1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সোনার দাম প্রতি আউন্সে ১৮ ডলার কমেছে

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০.১০ পিএম
  • ২৮১ Time View

বিশ্ববাজারে সোনার দামে বড় দরপতন হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম ১৮ ডলারের বেশি কমেছে।

জানা যায়, এর আগে গত সপ্তাহের শুরুতে দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬৬০ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেখান থেকে কমে ১ হাজার ৬৪৫ ডলারে নেমে যায়। দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে তা আরও কমে ১ হাজার ৬৩৯ ডলারে নেমে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পরে ২৫ অক্টোবার থেকে দেশের বাজারেও দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মান অনুযায়ী প্রতি আউন্স সোনার দাম ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮১৭ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।

এরপরে সপ্তাহের শেষ কার্যদিবস স্বর্ণে সব থেকে বড় দরপতন হয়। এদিন প্রতি আউন্স সোনার দাম ১৮ দশমিক ৮৬ ডলার কমেছে। এতে প্রতি আউন্স সোনার দাম কমে ১ হাজার ৬৪৪ ডলারে নেমেছে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম কমেছে দশমিক ৭৬ ডলার। আর মাসের ব্যবধানে কমেছে দশমিক ৯৮ শতাংশ।

এদিকে সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও পতন হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৮৬ শতাংশ কমে প্রতি আউন্স ১৯ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে ৯৪৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com