1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :

১০২ রানে অল আউট শ্রীলঙ্কা

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬.৪৫ পিএম
  • ২৫১ Time View

শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দ্বিতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে গ্ল্যান ফিলিপ্সের সেঞ্চুরিতে ভর করে ১৬৭ রানের পুঁজি পেয়েছিল কিউইরা। জবাবে খেলতে নেমে দলীয় ৮ রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় ৪ উইকেট।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। তারা অল আউট হয়েছে ১০২ রানে। নিউজিল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন বোল্ট, দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও ইস সোধি। একটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি ও লকি ফার্গুসন।

চতুর্থ উইকেট জুটিতে চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। এ সময় দুজন মিলে ৮৪ রানের জুটি গড়লে বাড়তে থাকে দলীয় স্কোর। ২২ রান করে আউট হন মিচেল। ৫ রানে ফেরেন জিমি নিশাম। এদিকে আপনতালে খেলতে থাকা ফিলিপস অর্ধশতকের পর সেঞ্চুরিও পূর্ণ করেন। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। ৬৪ বলে ১০৪ রানের ইনিংসটি ১০টি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া মিচেল স্যান্টনার ১১ ও টিম সাউদি ২ রান করেন।

রান তাড়া করতে নেমে মাত্র ৮ রান তুলতেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। এরপর পড়তে থাকে একের পর এক উইকেট। তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা হয়ে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন কেবল দুজন ব্যাটার। সর্বোচ্চ ৩৫ রান করেন দলনেতা দাসুন শানাকা। আর ৩৪ রান করেন ভানুকা রাজাপাকসে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল নিউজিল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। আর ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পয়েন্ট টেবিলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ নম্বরে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com