1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৩.৫৫ পিএম
  • ২৪৯ Time View

কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মেয়েটা রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তাকে চাপা দেয়। তার মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। এরপর সব গাড়ি বন্ধ করে দেয় স্থানীয়রা। এখনও বিক্ষোভ চলছে।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, ‘ঘটনার পর থেকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। মহাসড়ক থেকে মানুষকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com