1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে সব ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এশিয়া ইন্স্যুরেন্স বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় নির্মাণ হচ্ছে পার্ক শুধু সার্টিফিকেটে লাভ নেই, এআই-এর সঠিক নিয়ম জানতে হবে: শিক্ষামন্ত্রী

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের সুপারিশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৯.২৩ পিএম
  • ২৯২ Time View

মহাসড়কে মোটরসাইকেল বন্ধ চায় সংসদীয় কমিটি। যদিও পাঠাও-উবারের মধ্যে যেগুলো বিআরটিএ’র নিবন্ধিত নয় সেই মোটরসাইকেল বন্ধ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে একটি সুপারিশ এসেছে। কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম ও মেরিনা জাহান অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা-রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং মোটরসাইকেল ও নসিমন-করিমন বন্ধের জন্য কমিটি সুপারিশ করেছে। এ ছাড়া ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে বিশেষ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আকাশপথের যাত্রীদের যাতায়াতে হয়রানি রোধে ঢাকা বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখা, মহাসড়কের পাশে অবস্থিত স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা চালু করার জন্য সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com