1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস

সাকিব: মাশরাফি ভাই’র পর তাসকিন এখন পেসারদের নেতা

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১০.৪৫ এএম
  • ২৩২ Time View

বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনেও এর ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দলকে ছন্দ এনে দেয়ার পেছনে বড় অবদান তাসকিন আহমেদের। পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার চেষ্টা ও ফর্ম প্রশংসার যোগ্য।

নেদারল্যান্ডস বিপক্ষে ইনিংসের প্রথম ২ বলে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তাসকিন। এরপর ডেথ ওভারে বোলিংয়ে এসে তুলে নেন আরও ২টি উইকেট। ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ফিগার সহ হন ম্যাচ সেরাও। তাই প্রোটিয়া লড়াইয়ের আগে এই পেস বোলারের দিকেই চেয়ে থাকবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েই দিলেন, ‘আমরা দারুণ কিছু তরুণ পেস বোলার পেয়েছি। হাসান মাহমুদও তাদের মধ্যে একজন। আমি মনে করি মাশরাফি ভাই’র পর গত দুই থেকে তিন বছরের ভেতর তাসকিন আমাদের পেস বোলিং বিভাগের নেতা হয়েছে। সব মিলিয়ে আমি মনে করি, আমাদের দুর্দান্ত পেস বোলিং অ্যাটাক আছে।’

একটা সময় স্পিননির্ভর একাদশ সাজালেও এখন এই দৃশ্য বদলে যেতে শুরু করেছে। একাদশে পেসারের আধিক্য বাড়ার সঙ্গে তাসকিন-হাসানদের গুরুত্বও বুঝতে শিখেছে বাংলাদেশ।

সাকিব আরও বলেন, ‘আমরা এখন পেসারদের গুরুত্ব বুঝছি। এবং আমি মনে করি, আমাদের দুর্দান্ত পেস বোলিং ইউনিট আছে। প্রতিটি ফরম্যাটেই আমাদের পেসাররা দুর্দান্ত করছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com