1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতি ৯ দশমিক ১০ শতাংশ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১.০৪ পিএম
  • ২৮৩ Time View

আগস্ট ও সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। সেপ্টেম্বরে তা কিছুটা কমে ৯ দশমিক ১০ শতাংশ হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিবিএসের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য প্রকাশ করা হয়। যদিও গত ১১ অক্টোবর মূল্যস্ফীতি হালনাগাদ তথ্যের কথা জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে যে মূল্যস্ফীতি হয়েছে, গত ১১ বছর ৩ মাসের (১৩৫ মাস) মধ্যে তা সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে সর্বোচ্চ ১০ দশমিক ২০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। ওই সময়ের পর মূল্যস্ফীতি আর কখনোই ৯ শতাংশের বেশি হয়নি।

অন্যদিকে বিবিএসের তথ্যানুযায়ী মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, মজুরি সে হারে বাড়েনি। বিবিএসের হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। সেপ্টেম্বরে তা হয় ৬ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, মজুরি সেই হারে বৃদ্ধি না পাওয়ায় ভোক্তার প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্তের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এর আগে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, বর্তমানে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি রয়েছে। সেখানে আমাদের ৯ শতাংশের কিছু ওপরে। বর্তমান সংকটে বাংলাদেশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমাদের অপচয় রোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com