1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

ডিএসইর লেনদেন বন্ধের ঘটনা তদন্ত করবে বিএসইসি

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৮.২০ পিএম
  • ১৪৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যান্ত্রিক ত্রুটি ও লেনদেন বন্ধের ঘটনা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিএসইসি আজ (২৪ অক্টোবর) ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির পরিচালক আবুল হাসান। এতে সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন। আর কমিটির তিনজন সদস্য হচ্ছেন-বিএসইসির উপ-পরিচালক মোঃ ওয়ারিসুল হক রিফাত, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর মহাব্যবস্থাপক মঃ মইনুল হক এবং ক্লিয়ারিং  করপোরেশন বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর মহাব্যবস্থাপক ইমাম হোসেন।

আলোচিত কমিটিকে তদন্ত শেষ করে কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৩০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ, আজ সকাল ১০ টা ৫৮ মিনিটে ডিএসইতে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে পড়ে। বেলা সোয়া দুইটা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে ডিএসইর গণসংযোগ বিভাগের প্রধান মোঃ শফিকুর রহমান অর্থসূচককে বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছিল। ডিএসইর ট্রেডিং প্ল্যাটফরম সরবরাহকারী নাসডাক ও তাদের নিজস্ব আইটি টিম ত্রুটি সারানোর বেলা ২ টা ১০ মিনিটে ফের লেনদেন শুরু হয়।

এর আগেও এভাবে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে ডিএসইতে।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে পড়েছিল। এটা কোনোভাবেই কাম্য নয়। তাই বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com